নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুলু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে পি'টি'য়ে হ'ত্যা'র অভিযোগ উঠেছে পরিবারেরই আরেক ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (১২মে) উপজেলার ফতেজাংপুর পলাশবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলু মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অভিযুক্ত ছেলে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালান। এতে দুলু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তার অপর ছেলে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহমুদুন নবী বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
ওসি আরও জানান,ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.