
জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মানবদেহে পুষ্টি নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক সমৃদ্ধ ধানের সসম্প্রসারণে শস্য ভেনু চেইনের অংশীজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস পোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের উদ্যোগে ও বাংলাদেশ আরডিআরএস এর আয়োজনে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারন ও প্রকল্পের অংশীদারগনের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন হরিপুর উপজেলা খাদ্য কর্মতা হাবিবুর রহমান। মানবদেহে জিংকের উপকারিতা, এর অভাবজনিত এবং ঘাটতি পুরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা ও জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং তাদের উৎপাদনের প্রযুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন, হারভেস্টপ্লাস বাংরাদেম প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, আরডিআরএস বাংলাদে এর টেকনিক্যাল ম্যানেজার রবিউল আলম, আব্দুল্লাহ আল বাকি, হরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়াল্ড ভিশনের কোঅডিনেটন রুমা পারভিন প্রমুখ। সভায় উপজেলার ধান-চাল ব্যবসায়ী, বীজ ব্যবসায়ী, মিলার ও কৃষক-কৃষাণী, সাংবাদিক সহ ৪৫ জন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.