
নকলা (শেরপুর) প্রতিনিধি: নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে শেরপুরে চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) শহরের নিউ মার্কেটে নিউ আলীশান চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্সে কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে আশা শেরপুর জেলা।
আশা শেরপুরের ডিএম সুদীপ্ত সাহা'র সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এছাড়াও প্রশিক্ষক হিসেবে শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, আশা গাজীপুরের টেকনিক্যাল কর্মকর্তা (এগ্রি) মো. আশিকুর রহমান, শেরপুর সদর অঞ্চলের এসআরএম মো. শহিদুল্লাহ, শেরপুর সদর-১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন প্রমুখ।
প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার ৩০জন কৃষক ও কৃষাণীরা অংশ নেন। এতে নিরাপদ সবজি চাষের কৌশল, জৈব সার ব্যবহার, কীটনাশকের সঠিক প্রয়োগ এবং স্বাস্থ্যসম্মত কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরাও এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.