
আমির হোসেন, ঝালকাঠি: শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করবো। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততোদিনে আমরা ঘরে ফিরবো না।এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না এটা বাংলাদেশের জয় পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উচু করে দাড়াবে।জুলাই কি হেরে যাবে নাকি জুলাই মাথা উচু করে বাঁচবে।
সোমবার (১১ মে) বেলা ১২ টায় ওসমান হাদির নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে।
মাসুমা হাদি অভিযোগ করেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহিদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার,জুলাই যোদ্ধা মুসা সরদার,ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত প্রমুখ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.