
মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী ফারিয়া এর আয়োজনে সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-রুহিয়া সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন আটোয়ারী ফারিয়া’র সভাপতি মোঃ সাইফুল হক, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সম-পরিমান বেতন নির্ধারন, চাকরির নিরাপত্বা ও নিশ্চয়তা বিধান সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ সহ অন্যান্য ভাতাদি প্রদান ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদানের দাবীতেই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন এবং সারাদেশে একযোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। #
মোঃজাহেরুল ইসলাম।
আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়।
০১৭১৭৭৪৯৩০৪
১১ মে ২০২৬ খ্রি:।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.