নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে ট্রাক থেকে চাঁ'দা আদায়ের অভিযোগে সড়ক অবরোধ,১২মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক,
রোববার-দিনাজপুরের টার্মিনাল-চিরিরবন্দর বাস স্ট্যান্ড সড়কসহ বিভিন্ন এলাকায় ট্রাক থেকে 'অবৈধভাবে' চাঁ'দা আদায়ের অভিযোগে সড়ক অবরোধ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত' হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, দিনাজপুর পৌর কর্তৃপক্ষ নির্ধারিত ট্রাক টার্মিনালের পরিবর্তে সড়ক ও মহাসড়কে টোল আদায়ের নামে চাঁ'দাবা'জি শুরু করেছে। তাদের দাবি, পৌরসভার দুইজন কর্মচারী এবং আরও দুইজন বহিরাগতকে এই চাঁ-দা আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মৌখিকভাবে আপত্তি জানানো হলেও তা বন্ধ হয়নি। বরং বা-ধা দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি'দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
জানা গেছে,গত ৫ মে দিনাজপুর জেলা ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়,যদি সড়কে চাঁ'দাবাজি বন্ধ না করা হয়, তাহলে আগামী ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক, কাভার্ডভ্যান,পিকআপ ও ট্রাক্টরসহ সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হবে।
দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ এবং দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী স্বাক্ষরিত এক চিঠিতে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজউদ্দিন জানিয়েছেন, ট্রাক টার্মিনালে টোল আদায়ের জন্য ইজারাদার নিয়োগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় টেন্ডার আহ্বান করা হলেও কোনো দরপত্র জমা পড়েনি। পরবর্তীতে গত ৩০ মার্চ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০ এপ্রিল টার্মিনালের খাস টোল আদায়ের জন্য চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে পৌরসভার বাজার পরিদর্শক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান,আদায়কারী শামিম আহমেদ এবং দুইজন ট্রাক শ্রমিক রাশেদুজ্জামান রাশেদ ও শহিদ জামিল রয়েছেন বলে জানা গেছে। পৌর কর্তৃপক্ষের দাবি,এই কমিটিকে টোল আদায়ে বা-ধা দেওয়া হচ্ছে। ফলে ১৪৩২ বঙ্গাব্দে টোল আদায় সম্ভব হয়নি এবং সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিটিকে খাস টোল আদায়ে বা-ধা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টোল আদায়ে সহযোগিতা কামনা করেছে পৌর কর্তৃপক্ষ। এদিকে,সড়ক অবরোধ এবং ঘোষিত ধর্মঘটকে কেন্দ্র করে দিনাজপুরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরো পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.