
আসাদুর রহমান হাবিব ,ফুলবাড়ী(দিনাজপুর:
দিনাজপুর জেলার ফুলবাড়ী সাব রেজিস্ট্রারের কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার এডিসি মোঃ নুরে আলম সিদ্দিকী।
সোমবার ১১ মে দুপুর সাড়ে ৩ টায় ফুলবাড়ী সাব রেজিস্ট্রারের কার্যালয় পরিদর্শন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম।
পরিদর্শনকালে এডিসি মোঃ নুরে আলম সিদ্দিকী ফুলবাড়ী সাব রেজিস্ট্রারের কার্যালয়ের বিভিন্ন রেজিষ্ট্রি কার্যক্রমসহ সাব রেজিস্ট্রারের সাবেক বর্তমান মিলে বিভিন্ন নথিপত্র দেখেন এবং সাব রেজিস্ট্রার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে
উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ফুলবাড়ী সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.