
মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মে (সোমবার) সকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে, গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে রেখে দুদক অবিরাম কাজ করে যাচ্ছে। দেশের সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত ভাবে সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষমাত্রা।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগীরা,পাসপোর্ট,শিক্ষা, স্বাস্থ্য,পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি অফিস এবং বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।
সমন্বিত জেলা কার্যালয় রংপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ আমলে নিয়ে শুণানি হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.