
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী, এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে রাতভর অভিযান পরিচানা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন।
শনিবার (৯ মে) দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম ও কালিহাতী থানা পুলিশ।
এতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে পরিচালিত মোবাইল কোর্টে তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটর মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক সরকারি কোষাগারে জমা করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অবশ্যই অব্যাহত থাকবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.