
স্টাফ রিপোর্টার:
হত-দরিদ্র ও সুবিধা বঞ্চিত নারী,পুরুষ ও শিশুদের চিকিৎসার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পরিবার মন্ডলবাড়ি।
শুক্রবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা গ্রহন করেন মন্ডল বাড়ি এলাকাসহ পাশ্ববর্তী এলাকার প্রায় দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু। সেখানে বিনামুল্যে রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিসা সেবা প্রদান করেন দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম এমবিবিএস ,বিসিএস (স্বাস্থ্য) তাঁর সহকারী মেডিকেল এ্যাসিস্টেন মামুন মিয়াও শাহরিয়ার আলম সাদ। পরিচালনায় ছিলেন মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিডি নীয়ালা নিউজ এর চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শকিুল ইসলাম, উত্তর মাগুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগী রেখা বেগম বলে ফ্রি চিকিৎসা পেয়ে ভাল লাগলো যেখানে একজন ডাক্তার দেখাতে গেলে ভিজিট দিতে হয় ৮শ থেকে ১ হাজার টাকা সেখানে ঔষুধ ডাক্তার দেখানো দুটাই ফ্রি এলাকায় এ ধরনের উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন ভুক্তভোগি রোগীরা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.