
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কা,রা,দণ্ড, সাজাপ্রাপ্ত আসামী গ্রে,ফতার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মা,দকবিরোধী বিশেষ অভিযানে মা,দক সেবনের দায়ে ৩জনকে গ্রে,ফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কা,রা,দণ্ড প্রদান করা হয়। একই অভিযানে একটি মা,দক মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকেও গ্রে,ফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বীরগঞ্জ থানাধীন ৫নং সুজালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়,
গোলাপগঞ্জ মোড়ে অবস্থিত মাদক ব্যবসায়ীদের তিনটি বাড়িতে মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন-রাশেদুল ইসলাম (৩০), নাহিদ ইসলাম সবুজ (৩২) ও রুবেল ইসলাম মামুন (৩৫)। তারা সবাই উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকার বাসিন্দা।
অভিযানে উপস্থিত বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে অভিযান চলাকালে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ইনজামানুল হক পায়েল (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে: উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.