নিজস্ব প্রতিনিধিঃ তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বধূকে ঘিরে দুই স্বামীর দাবিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ৫ মে বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ফলুয়ার চর নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের উত্তর সিলমা গ্রামের সামছুল আলমের মেয়ে মেহেরুন নেছা সম্প্রতি বিয়ে করেন। তবে তাকে ঘিরে হঠাৎ করেই দুই যুবক নিজেদের স্বামী দাবি করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একজন দাবি করেন, তিনি মেহেরুন নেছার প্রথম স্বামী এবং তার বাড়ি চট্টগ্রামে। অন্যদিকে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বড়চর গ্রামের রবিউলের ছেলে রুবেল মিয়া নিজেকে দ্বিতীয় স্বামী হিসেবে দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে ঘটনাস্থলে জনসমাগম বাড়তে থাকে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে রৌমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সংশ্লিষ্ট তরুণীকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত সত্য উদঘাটনের জন্য উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে এবং বিয়ের বৈধতা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং গুজব না ছড়ানোর জন্য সতর্ক করেছে।
আরও খবর: দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা পরিদর্শনে পুলিশ সুপার,,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.