
জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন ইউনিয়ন গুলোতে চলছে নানান আলোচনা সমালোচনা ও গুঞ্জন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছঁড়িয়ে পড়েছে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও দলীয় মনোনয়ন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা-সমালোচনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পর্যায়ক্রমে তাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার ৬ নং সর্বানন্দ ইউনিয়নে দলটি জনপ্রিয় ও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত বর্তমান চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামকে মনোনয়ন না দিয়ে হঠাৎ করে অ্যাডভোকেট আলমগীর হোসেনের নাম ঘোষণা করে।
দলীয় এই সিদ্ধান্তের পর থেকেই পুরো ইউনিয়নজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাধারণ জনগণ, রাজনৈতিক কর্মী-সমর্থক এবং ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে জহুরুল ইসলামের সমর্থক এবং সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
তাদের দাবি, দলীয় মনোনয়ন না পেলেও বর্তমান চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। অনেকেই মনে করছেন, তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তাহলে ইউনিয়নের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তার পক্ষেই সমর্থন দেবেন।
অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলমগীর হোসেনের পক্ষেও নির্বাচনী কার্যক্রম শুরু হলে নির্বাচন ঘিরে সর্বানন্দ ইউনিয়নের জনগণ দল মত নির্বিশেষে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে চেয়ারম্যান জহুরুল ইসলামের পক্ষে।
সব মিলিয়ে, এবারের নির্বাচন সর্বানন্দ ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করতে যাচ্ছে, যেখানে প্রার্থীদের জনপ্রিয়তা ও জনসমর্থনই হয়ে উঠবে মূল নির্ধারক।
এনিয়ে সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান যেহেতু আমি চেয়ারম্যান আছি,জনগন আমার সাথে থাকলে আগামী নির্বাচনেও আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.