*ইমান আলী স্টাফ রিপোর্টার ঢাকা*
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
আজ সোমবার লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে ডা. ইরান এসব কথা বলেন।
বিবৃতিতে ডা. ইরান বলেন, ওই রাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরস্ত্র আলেম-ওলামা, ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর পরিচালিত নৃশংস দমন-পীড়ন মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন। দীর্ঘদিন ধরে শাপলা চত্বরের ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, এখন সময় এসেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কারা এ অভিযানের নির্দেশ দিয়েছিল, কতজন মানুষ নিহত, আহত ও নিখোঁজ হয়েছিল এবং কীভাবে অভিযান পরিচালিত হয়েছিল, এসব বিষয় জাতির সামনে তুলে ধরার।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু শাপলা চত্বরে রাতের আঁধারে যেভাবে অভিযান পরিচালিত হয়েছিল, তা দেশের জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
ডা. ইরান আরও বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও বিরোধী মত দমনের সংস্কৃতি দেশে মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
শাপলা চত্বরের ঘটনা সেই দমনমূলক রাজনীতির একটি নির্মম উদাহরণ। সত্য গোপন করে ইতিহাসকে চাপা দেওয়া যায় না। জাতির স্বার্থে সত্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করাই হবে একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।
তিনি শাপলা চত্বরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুন মাদক সম্রাট কুদ্দুস;জুয়াড়ি পলাশকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.