
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক (সিএনই) জনাব মো: মানিকুল আজাদকে বিশেষ সম্মাননা প্রদান করেছে পীরগঞ্জ প্রেসক্লাব। ৪ মে (সোমবার) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কৃতি সন্তানকে সম্মাননা জানানো হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মেহের এলাহী । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকুল আজাদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন জনাব জাহিদুর রহমান জাহিদ জাতীয় সংসদ সদস্য (ঠাকুরগাঁও-৩)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানিকুল আজাদ পীরগঞ্জের গর্ব। সাংবাদিকতা পেশায় তাঁর অসামান্য অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পীরগঞ্জের কৃতি সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে তাঁর এই সাফল্যকে পীরগঞ্জবাসী অত্যন্ত গর্বের সাথে স্মরণ করে।
সম্মাননা গ্রহণকালে জনাব মানিকুল আজাদ পীরগঞ্জ প্রেসক্লাবের এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ওস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, অনুষ্ঠান শেষে সাংবাদিকতা বিষয়ে ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন সাবেক প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী।
আরও পড়ুন চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.