স্থানীয় প্রতিনিধি: জামাললপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষার ফলাফল ২০২৫ এর উপর ভিত্তি করে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চারটি প্রাথমিক বিদ্যালয়ে মোট পাঁচজনকে পুরস্কার হিসেবে বাই-সাইকেল বিতরণ করেন ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশন।
তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আব্দুল্লাহ আল হুজাইফা, পিতা রবিউল হক খান,১১ নং মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট নাম্বার ৭০০ প্রাপ্ত নাম্বার ৬৮৮ শতকরা ৯৮.২৮%, আদিবা বিনতে আনিস
১৬ নং খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৮৭ শতকরা ৯৮%, রায়হান হাসান নাবিল তৃতীয় শ্রেণি ১০নং সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাপ্ত নাম্বার ৬৮২ শতকরা ৯৭%, সানন্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌথভাবে ১ম স্থান অধিকার করে সাব্বির সরকার প্রাপ্ত নাম্বার ৬৬৮ শতকরা ৯৫% মারজিয়া জেরিন আরিবা চতুর্থ শ্রেণি ৬৬৮ শতকরা ৯৫%।
বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শরীফ এর পক্ষে পুরস্কার বিতরণ করেন হাবিবুর রহমান সাবেক প্রধান শিক্ষক সানন্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওসমান গনি উপসহকারী কৃষি কর্মকর্তা, আব্দুল খালেক সাবেক প্রধান শিক্ষক বয়রা পাড়া সরকারি বিদ্যালয়, রহিজ উদ্দিন সাবেক প্রধান শিক্ষক সবুজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরো উপস্থিত ছিলেন সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার মনি , সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে হোসাইন,খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী ও মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান খান ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শরীফ এর পক্ষে সকল বক্তারা বলেন আগামী দিনে প্রত্যেকটা স্কুল থেকেই অংশগ্রহণকারী মেধাভিত্তিক সেরা ১০ জনকে প্রতিমাসেই ৫০০ করে টাকা উপবৃত্তি প্রদান করা হবে এবং এলাকার উন্নয়নমূলক সফল কাজে এই ফাউন্ডেশন কাজ করে যাবে,আমরা ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশনের সার্বঙ্গিন মঙ্গল কামনা করি।
আরও খবর: মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.