নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আব্দুর রহিম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহিনা বেগম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কচি,৬ নং ওয়ার্ড সভাপতি জন্স এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ হেলাল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দিনাজপুর সদর এর উদ্যোগে মোট ৬৮০ জন খামারীর মাঝে ডেইরি সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,যারা এই উপকরণ পেয়েছেন তারা যেন সঠিকভাবে ব্যবহার করেন এবং খামার উন্নয়নে তা কাজে লাগান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.