এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি: নুরুল ইসলাম (দৈনিক দিনকাল)সহ-সভাপতি: সৈয়দ জুনাঈদ মোঃ হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব)। যুগ্ম সম্পাদক: মোঃ হোছাইন (দৈনিক ইনফো বাংলা)সাংগঠনিক সম্পাদক, সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন)।অর্থ সম্পাদক, জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ)।
প্রচার সম্পাদক,আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক)। দপ্তর সম্পাদক: মিনহাজ বাঙ্গালী (দৈনিক কালবেলা ও শাহ আমানত)। কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরিফুর রহমান আফজালী (দৈনিক দেশের কণ্ঠ। ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোণ)আবুল কালাম আজাদ (মোহনা টিভি) সারওয়ার কামাল (সি-প্লাস টিভি)আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ ও দ্য ডেইলি ক্যাম্পাস) এবং রনি কান্তি দেব (চ্যানেল এস)।
উল্লেখ্য, গত ১ মার্চ সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ৯০ দিন মেয়াদী একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা সাপেক্ষে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান(২) মোয়াজ্জেম হোসেনের দায়িত্বভার গ্রহণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.