আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী (দিনাজপুর)
আজ ১লা মে ২০২৬ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের দিনব্যাপী বর্ণাঢ্য র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস।
শুক্রবার ১মে সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর শহরের নিমতলা মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্যসহ শ্রমিকদের দাবি ও বাস্তবায়নের কথা তুলে ধরেন দলটির উপজেলা শাখার আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এরপর বেলা সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী উপজেলার ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর শহরের ঢাকামোড়ে নিজ কার্যালয়ে শ্রমিকদের দাবি আদায় ও বাস্তবায়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়।
এরপর বেলা সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয় এ সময় শ্রমিকদের হাতে নানা দাবিদাওয়া সংবলিত ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে শ্রমিকরা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠেন র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা রাবেয়া কমিউনিটি সেন্টারে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় নেতৃবৃন্দরা বিশ্বের শ্রমিক শ্রেণির দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের ফলেই আজকের এই অর্জনের কথা তুলে ধরেন এবং শ্রমিকদের স্মরণেই দেশে প্রতি বছর মে দিবস উপলক্ষ্যে দিনটি উদযাপন ও শ্রমিকদের ন্যায্য বেতনসহ অন্যান্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
এরপর একই দিনে ফুলবাড়ী মাইক্রো শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ফুলবাড়ী হোটেল কর্মচারী ইউনিয়ন ফুলবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ পর পর বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করে একই সঙ্গে শ্রম আইন বাস্তবায়নে সংগঠনগুলো দূঢ় প্রত্যায় ব্যাক্ত করেন।
আরও পড়ুনঃ গ্রামীণ ঐতিহ্য রক্ষায় রুহিয়ায় মাসব্যাপী শিল্প মেলা, নির্মাণকাজের উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.