
আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ড. জিয়াউদ্দিন হায়দার কে ফুলেল শুভেচ্ছা জানান হয়েছে।
১মে শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি কুমার পট্টিস্থ ডাঃ জিয়াউদ্দিন হায়দার এর বাস ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এ সময় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাকে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন। এসময় তাঁকে সংবর্ধনা দিতে শত শত লোক ভীড় জমায়।
ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু'র নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, নির্বাহী সদস্য সরদার সাফায়েত হোসেন, সৈয়দ রুবেল, সদস্য আজিজুর রহমান বশির প্রমুখ।
আরও পড়ুনঃ জামালপুরে স্বাক্ষর জালিয়াতি ও দুর্নীতি অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.