আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও কুটির শিল্পের প্রসারে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাসব্যাপী ‘গ্রামীণ হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা’র অবকাঠামো নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে রুহিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় প্রগতি সংঘ মাঠে এ নির্মাণকাজের সূচনা হয়।
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজাহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মানিক, রুহিয়া থানা বিএনপি সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি রুহুল আমিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আপেল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, ১নং রুহিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মান্নান, রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান সুমিত ও সাধারণ সম্পাদক মোতাহার আলী, অ্যাডভোকেট সাইমন পারভেজ, রুহিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মেলার নির্ধারিত স্থানে খুঁটি গেঁথে আনুষ্ঠানিকভাবে অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, গ্রামীণ ঐতিহ্য ও কুটির শিল্পকে মানুষের কাছে তুলে ধরা এবং বিনোদনের সুযোগ তৈরি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের তৈরি নানা ধরনের হস্তশিল্প পণ্যের স্টল থাকবে। পাশাপাশি শিশুদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনমূলক রাইডের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে সচল করার পাশাপাশি স্থানীয় কারিগরদের উৎসাহিত করবে। তারা মেলাটি সফলভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রুহিয়া থানা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রগতি সংঘ মাঠে আয়োজিত এ মেলাটি আগামী এক মাস ধরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.