শিবপুর প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া এলাকায় এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দেশের অবকাঠামো উন্নয়নের নেপথ্য কারিগর ‘নির্মাণ নায়কদের’ (রাজমিস্ত্রি) সম্মান জানাতে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ইমা এন্টারপ্রাইজ। অনুষ্ঠানটিতে বিশেষ সৌজন্যে ছিল দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড ইস্টার্ন সিমেন্ট ও ইনসি সিমেন্ট।
১লা মে (শুক্রবার) সকালে ধানুয়া এলাকার প্রধান প্রধান সড়কে এই র্যালিটি প্রদক্ষিণ করে। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং ছাতা নিয়ে নির্মাণ শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, "নির্মাণ শ্রমিকরা হলেন আধুনিক সভ্যতার স্থপতি। তাদের ঘাম ও শ্রমেই গড়ে ওঠে আমাদের স্বপ্নের আবাসন। মে দিবসের এই দিনে তাদের যথাযথ মর্যাদা প্রদান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।" ইস্টার্ন ও ইনসি সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, দক্ষ নির্মাণ কারিগরদের পাশে থাকতে পেরে তারা গর্বিত।
মেসার্স ইমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জলিল প্রধান জানান, প্রতিবছরের ন্যায় এবারও তারা মে দিবসকে কেন্দ্র করে শ্রমজীবী মানুষের সাথে আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন করেছেন। র্যালি শেষে উপস্থিত নির্মাণ শ্রমিকদের জন্য বিশেষ উপহার ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
মেসার্স ইমা এন্টারপ্রাইজ এর পরিচালক মোঃ তাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সিমেন্ট কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সফল আয়োজনের মধ্য দিয়ে শিবপুরে মে দিবসের চেতনা এক নতুন মাত্রা পায়।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.