ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সংগঠনটি।
এক জরুরি বিবৃতিতে ইসলামী ছাত্রশিবির জানায়, সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার বিধান নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করার পর ব্যক্তিগতভাবে যে কেউ যেকোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।
এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিটি দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
আরও পড়ুন ইসলামপুরে মহান মে দিবস পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.