সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি
ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
তিনি আজ সকালে নোয়াখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে " শ্রমিক সমাবেশ ও র্যালী" অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
এছাড়াও তিনি শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ফেডারেশনের কাজ বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ এর সভাপতিত্বে ও চৌমুহনী পৌরসভা সভাপতি মু. অলি উল্যাহ ইয়াছিন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী শহীদ সাবেক শহর সভাপতি মোফাখ্খার হোসেন নাসিম আরও উপস্থিত ছিলেন উপজেলার সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন যায়েদ, শহর শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা পরিবহন শ্রমিক এর সেক্রেটারি সামছুদ্দিন রাজুসহ উপজেলা ও শহর শাখার শ্রমিক নেতৃবৃন্দ।
আরও পড়ুন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.