এস.এম.জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহ ঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
তাঁর এই অর্জনে ত্রিশাল উপজেলাসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে,২৬ এপ্রিল (রবিবার) ময়মনসিংহ জেলা প্রশাসনের নিয়মিত ২০২৬ সালের জানুয়ারী - মার্চ ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। ভূমি সংক্রান্ত সেবা যেমন—নামজারি, খতিয়ান প্রদান, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটাল সেবা কার্যক্রম বাস্তবায়নে তিনি বিশেষ সাফল্য দেখিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ত্রিশাল ভূমি অফিসে সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিত করা, দালালচক্র নিয়ন্ত্রণ এবং অফিসের কার্যক্রমে স্বচ্ছতা আনতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
ত্রিশালের সচেতন মহল মনে করছে, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি ত্রিশাল উপজেলার জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও তিনি একইভাবে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন—এমন প্রত্যাশা সবার।
ত্রিশাল সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা জোগায়। আমি চেষ্টা করেছি সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়। এই অর্জন আমার একার নয়, এটি পুরো ভূমি অফিসের টিমওয়ার্কের ফল। ভবিষ্যতে ত্রিশালের ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব করা আমার লক্ষ্য।
উল্লেখ্য, জেলা প্রশাসনের মূল্যায়নে বিভিন্ন সূচকের ভিত্তিতে কর্মকর্তাদের পারফরম্যান্স যাচাই করা হয় এবং সেই অনুযায়ী শ্রেষ্ঠ কর্মকর্তাদের নির্বাচন করা হয়ে থাকে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.