নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।
সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং তথ্য বিনিময়ে যৌথ প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
তথ্যমন্ত্রী সোমালিয়ার উচ্চশিক্ষায় একজন বাংলাদেশির নেতৃত্ব প্রদানের ভূয়সী প্রশংসা করেন এবং একে দেশের জন্য অত্যন্ত গৌরবের বলে অভিহিত করেন। উপাচার্য ড. আসিফ মিজান বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে বাংলাদেশের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রবল আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুনঃ টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.