মোজাম্মেল হক: বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ
সভায় প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি উত্তম শর্মা, সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক জলিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ রায় জীতু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলামসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মাহবুববর রহমান (আঙুর), মমিনুর রশিদ (শাহীন), নুর নবী নাসিম, আবু বক্কর সুমন, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ।
নতুন আহ্বায়ক কমিটি
সভায় জ্যেষ্ঠতার ভিত্তিতে চার সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক: মাহবুববর রহমান আঙুর (সিনিয়র সাংবাদিক)
আহবায়ক কমিটির সদস্য:
মমিনুর রশিদ (শাহীন), মোজাম্মেল হক ও নাজমুল হোসেন।
নির্বাচন আয়োজনের ঘোষণা
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে আহ্বায়ক কমিটিকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের দায়িত্ব প্রদান করা হয়েছে।
কার্যক্রমকে আরও গতিশীল করতে দুইজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন, গোকুল চন্দ্র রায় (দৈনিক ঢাকার সময়) এবং রেজওয়ানুল ইসলাম রিজু (দৈনিক প্রত্যাশা)।
সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.