
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল নীলফামারী জেলা পুলিশের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানার কচুকাটা ইউনিয়নের পঞ্চপুকুর থেকে কচুকাটা গামী পাকা সড়কের খুদিটারী আবুলের মোড় এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মোঃ রুবেল ইসলাম (২৮), পিতা- মোঃ ফজলু মিয়া, সাং- উত্তরা শশী (মিস্ত্রি পাড়া) এবং মোঃ রাব্বী ইসলাম (২৬), পিতা- মোঃ হাসান আলী, সাং- কানিয়াল খাতা (গাবেরতল), উভয় থানা ও জেলা নীলফামারীকে আটক করা হয়।
তল্লাশির সময় রুবেল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা এবং রাব্বী ইসলামের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ১৬৫ পিস, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৬ হাজার টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন নড়াইলে বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগের আক্রমনে হতাশায় কৃষকেরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.