
রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোহান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল১১ টায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোহান একই গ্রামের মাহমুদুল হাসান রুবেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির দাদা আলহাজ্ব আমজাদ হোসেন বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলে মৃত অবস্থায় পাওয়া যায়।
বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা থানায় মামলা না হওয়ায় ক্ষোভে,পুলিশ সুপারকে স্মারকলিপি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.