ঝালকাঠি প্রতিনিধি
হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার অন্যতম শাখা হদুয়া আইডিয়াল একামেডিতে ২০২৫ সালে ইবতেদায়ী পঞ্চম (৫ম) শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৮জন শিক্ষার্থীর বৃত্তি পাওয়ায় রবিবার সকাল ১০:০০ ঘটিকায় মাদ্রাসার সেমিনার কক্ষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাদ্দ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ হোসাইন সাহেব, পীর সাহেব, হমুয়া দরবার শরীফ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, মাদ্রাসার সম্মানিত শিক্ষকমন্ডলীগণ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসার নির্দিষ্ট কারিকুলাম, শিক্ষকগণের 'আন্তরিকতা, বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের আলাদা ক্লাস ও মহান আল্লাহর অশেষ রহমতের কারণে অত্র প্রতিষ্ঠানটি এই সফলতা অর্জন করেছে।
অভিভাবকবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণের আন্তরিকতার সাথে পাঠদান, ছাত্রদের সঠিক পরিচর্যার কারণে আমাদের সন্তানরা এমন কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করতে পেরেছে। অত্র প্রতিষ্ঠানে যে কোন অভিভাবক তাদের সন্তানদেরকে ভর্তি করলে সন্তানরা একজন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে বলে তারা আশাব্যক্ত করেন।
আরও পড়ুনঃ সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.