সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত সন্ত্রাসীরা কলেজ চলাকালীন ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত করে।
অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন শুর করেন। অধ্যক্ষ তাঁর দপ্তরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় একদল বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুর করে। এক পর্যায় তার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় তাকে টেনে হেঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।
এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন। এর আগেও কলেজটিতে একই সন্ত্রাসী চক্র কলেজটিতে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিকবার অনাকাংখিত ঘটনা ঘটায়। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুনঃ নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.