
নড়াইল প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এ বছরও গরিব ও অসহায় কৃষকদের সহায়তায় ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।
উদ্বোধনকালে এমপি বাচ্চু বলেন, কৃষকের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খিয়াম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল এবং স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম, আব্দুর রহিম ও জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ল
স্থানীয় জামায়াত নেতারা জানান, মৌসুমজুড়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।###
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.