
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
মশাবাহিত ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে গাইবান্ধার পৌরসভার ঘাঘট লেকে সপ্তাহব্যাপী কঁচুরিপানা অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় গাইবান্ধা সদর ভুমি অফিসের সামনে ঘাঘট লেকের ভাসমান কঁচুরিপানা অপসারন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
অভিযানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী কমিশনার(এনডিসি) সাব্বির আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ সহ অন্যরা।
অভিযানটিতে বেসরকারি সংস্থা র পক্ষ থেকে কাজ করেন গনউন্নয়ন কেন্দ্র, এসকেএস, ওয়ার্ড ভিশন, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ, আর এইচ ষ্টেপের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা , ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাসার চারি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। সেই সাথে পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন প্রযুক্তি ও বাংলাদেশি শ্রমিক আর কূটনীতি ; ট্রিপল শটে টিকছে পর্তুগালের কৃষি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.