আমির হোসেন, ঝালকাঠি: ঝালকাঠিতে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)-এর উদ্যোগে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আককাস সিকদার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মন্নান তাওহীদ। আরও উপস্থিত ছিলেন হ্যাডস এর উপদেষ্টা মাওলানা মো: আলমগীর হোসেন।ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ, চিত্ত রঞ্জন দত্ত, প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহমুদুর রহমান পারভেজসহ আরও অনেক গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সমাজ উন্নয়নে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মানবিক সহায়তা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে বলেও তারা উল্লেখ করেন।
এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীরা তাদের মতামত তুলে ধরেন এবং স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.