
ব্লু বার্ড ইভেন্টস দীর্ঘদিন ধরে ইভেন্টস খাতে সুনাম ও বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি চালু করেছে নতুন সিস্টার কনসার্ন ‘বিকে কর্পোরেট সলিউশন’, যা কর্পোরেট ইভেন্ট ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে।
প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু আরও শক্তিশালী করতে ব্লু বার্ড ইভেন্ট এবং এর অন্যান্য সিস্টার কনসার্নের একমাত্র ফেস হিসেবে কাজ করছেন দেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। তার সম্পৃক্ততা প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুধু তাই নয়, গ্রাহকদের সুবিধার্থে প্রতিষ্ঠানটি ইএমআই (EMI) সিস্টেম চালু করেছেন, যা ইভেন্ট ব্যবস্থাপনাকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করে তুলবে।
এদিকে, প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে শিগগিরই একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন বুশরা কবির এবং ব্লু বার্ড ইভেন্টস-এর সিইও সুমাইয়া নুর নীলিমা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে তাদের নতুন সেবা, পরিকল্পনা ও কর্পোরেট ভিশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে, যা ইভেন্টস খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আরও পড়ুন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.