
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ কর্তৃক ১৬ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা এবং আদালতের পরোয়ানা থাকার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসা ও দেশীয় অস্ত্র মামলার এজাহারভুক্ত দুই আসামীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মাসুদ রানা ওরফে মাসুদ আহসান মুন্না (২৯), পিতা: আব্দুস সালাম, মাতা: সাবিনা বেগম। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার শ্রীবর্দী থানার শালমারা গ্রামে হলেও বর্তমানে গাজীপুরের বাসন থানার ইটাহাটা (বনোমালি টেক ভাসমান) এলাকায় বসবাস করছিলেন। তিনি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী।
২. রুস্তম আলী (৩৪), পিতা: মৃত আব্দুস সাত্তার, মাতা: নূর বানু। তার স্থায়ী ঠিকানা গাজীপুরের বাসন থানার বারবৈকা গ্রামে।
এছাড়াও জিআর পরোয়ানাভুক্ত আরও এক আসামী—
৩. মহসীন, পিতা: মৃত সিরাজুল ইসলাম, সাং: দিঘীরচালা, থানা: বাসন, গাজীপুর মহানগর—কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে বাসন থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের মতে, পুলিশের এমন ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।
আরও পড়ুন এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.