
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইন সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৩.৪৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় কিশোরগঞ্জ থানাধীন ৩ নং নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া এলাকায় মোঃ জিকরুল ইসলামের বসতবাড়িতে।
অভিযানকালে মোঃ জিকরুল ইসলাম (৩০), পিতা-মোঃ আব্দুল লতিফ; মোঃ জহুরুল ইসলাম (২৫), পিতা-মৃত বেলাল হোসেন এবং মোঃ সোহাগ (২২), পিতা-মোঃ আব্দুল মজিদকে আটক করা হয়। তাদের সকলের বাড়ি নিতাই ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
আটক জিকরুল ইসলামের দেহ তল্লাশিকালে তার পরিহিত হালকা নীল রঙের চেক লুঙ্গির ডান পাশের কোচ থেকে ছোট ছোট কাগজে মোড়ানো ১২ পুরিয়া বাদামী রঙের অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৪টি কলকি এবং পাইপে প্যাঁচানো প্রায় এক গজ ফয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা (নং-২০, তারিখ-১৬/০৪/২০২৬, জিআর নং-১১১/২০২৬) রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.