
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
“সেবার ব্রতে চাকরি”—এই মহৎ স্লোগানকে ধারণ করে জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ৮টা থেকে জামালপুর পুলিশ লাইন্স মাঠে শুরু হওয়া এ কার্যক্রমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী প্রার্থী অংশগ্রহণ করেন। কঠোর শৃঙ্খলা ও স্বচ্ছতার মধ্য দিয়ে দিনব্যাপী শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্রের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। প্রতিটি ধাপে মেধা, যোগ্যতা ও নির্ধারিত মানদণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
নিয়োগ কার্যক্রমে সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। তাঁর সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ-এর জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার, বারহাট্টা সার্কেল, নেত্রকোনা-এর জনাব সাব্বির হাসান।
পুলিশ হেডকোয়ার্টার্স-এর প্রতিনিধি হিসেবে বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক), সিআইডি, ঢাকা-এর জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক তদারকির মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করে তোলেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন,
“আজকের প্রাথমিক যাচাই-বাছাইয়ে যারা যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছো, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এখানে কোনো প্রকার তদবির বা অনিয়মের সুযোগ নেই।”
তিনি আরও জানান, নির্বাচিত প্রার্থীদের আগামীকাল (১৬ এপ্রিল) সকাল ৭টার মধ্যে জামালপুর পুলিশ লাইন্সে উপস্থিত থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই ইনডেমনিটি ফরমে অভিভাবকের স্বাক্ষরসহ PET ফরম সঙ্গে আনতে হবে। শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের লক্ষ্যে উপযোগী পোশাক ও কেডস পরিধান করে আসার জন্যও নির্দেশনা দেওয়া হয়।
এ সময় প্রার্থীদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, সময়ানুবর্তিতা মেনে চলা এবং প্রতিটি ধাপের নিয়ম কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখা ও মানসিকভাবে প্রস্তুত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
বিশেষ নির্দেশনা:
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে কোনো প্রার্থীকে ব্যাগ বা মোবাইল ফোনসহ মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।
সামগ্রিকভাবে, টিআরসি নিয়োগ কার্যক্রমের প্রথম দিনটি প্রার্থীদের মাঝে স্বচ্ছতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। প্রশাসনের এমন উদ্যোগে প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে আস্থা ও ইতিবাচক মনোভাব। আগামী দিনের কার্যক্রম ঘিরেও প্রার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।
আরও পড়ুন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.