
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৩ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও প্রসিকিউশনভুক্ত মোট ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে জিআর (GR) পরোয়ানাভুক্ত আসামী হিসেবে আটক করা হয় শিমুল ওরফে পাগলা শিমুল (২৮)-কে। তিনি গাজীপুরের বাসন থানার আউটপাড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ নাসির উদ্দিন নাসুর পুত্র।
এছাড়া সিআর (CR) পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ রহিমকে। তার পিতার নাম রিয়াজ উদ্দিন এবং তার বাড়ি বাসন থানার ইটাহাটা (পাবনের টেক) এলাকায়।
অভিযানে আরও গ্রেফতার করা হয় প্রসিকিউশনভুক্ত তিন আসামীকে। তারা হলেন— মোঃ তাহেদুল ইসলাম (৩৮), মোঃ রবিউল ইসলাম রবি (৩২) এবং মোঃ শরিফ (২৮)। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আরও পড়ুন সংবাদ সম্মেলনঃ জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.