
সোনারগাঁও প্রতিনিধি :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৮টি মামলার আসামি ও এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁ উপজেলার কেওডালা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। এলাকায় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়া, টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, তিনি সাধারণ মানুষের জমি দখল, ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অঙ্কের চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ষ্ট্যাফ রিপোর্টার,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.