
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল নদীপথে অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। একই সঙ্গে বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১. ছানাই (৪০), পিতা: সইতিন, গ্রাম: আইক্যাপ, থানা: আইক্যাপ, ম্রাউ, মায়ানমার।
২. কাইছেল (১৮), পিতা: বশির আহমেদ, গ্রাম: প্রাণপুর, গেরাম ফ্রামপুর, মায়ানমার।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, “মাদক পাচার রোধে উপকূলীয় এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আরও পড়ুন কক্সবাজার মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী, দোয়া ও ভোজন আয়োজন সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.