
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার কলেজ গেট সংলগ্ন দক্ষিণ জানার ঘোনা, ৩নং ওয়ার্ড এলাকায় এক অজ্ঞাত নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। নৃশংস এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন সবাইকে গুজব না ছড়িয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন রুহিয়াতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.