
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার মডেল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, নবগঠিত কমিটির অভিষেক, দোয়া মাহফিল ও ভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কক্সবাজারের পর্যটন এলাকা কলাতলীতে অবস্থিত অভিজাত হোটেল সেন্ডি বিচ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে জমকালো এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে অংশগ্রহণকারীদের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফেজ আমিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ইমতিয়াজ মাহমুদ ইমন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক মনছুর আলম মুন্না।
অনুষ্ঠানের সূচনায় সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ. এম. এরশাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সাংবাদিক আনচার হোসেনের মরহুম স্ত্রী ও সন্তানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কক্সবাজার শহরের আমির ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান। এছাড়া বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরো প্রধান ও আইনজীবী জিএম আশেক উল্লাহ, ‘আমার দেশ’-এর কক্সবাজার প্রতিনিধি আনচার হোসেন, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির প্রতিনিধি আব্দুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম আমিন।
এছাড়াও বক্তব্য দেন ‘আমরা কক্সবাজারবাসী’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবি ওয়াহেদ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রনি চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মাহবুব আলম মিনার, মো. রাসেদ, ছৈয়দ হোসাইন শাহীন, বেলাল আজাদ, ইবনে হাসান রিফাতসহ অর্ধশতাধিক সংবাদকর্মী।
বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কক্সবাজার মডেল প্রেসক্লাবে অপেশাদার বা বিতর্কিত ব্যক্তিকে সদস্য না করা এবং কার্যনির্বাহী কমিটির দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আরও পড়ুন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে স্টাফদের মারধর করলেন পরীক্ষার্থী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.