
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখার জন্য ১০ দিনব্যাপী রুহিয়া বৈশাখী মেলার মঞ্চের ভিত্তি স্থাপন করা হয়।
১০ই এপ্রিল শুক্রবার সকাল ১১ টার সময় রুহিয়া ডাকবাংলো মাঠ প্রাঙ্গনে মঞ্চের খুঁটির ভিত্তি স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া বৈশাখী মেলার সভাপতি নাজমুল হোসেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কোষাধ্যক্ষ ডাক্তার আলাল হোসেন আকাশ ও বৈশাখী মেলার কার্যকরী সদস্যবৃন্দ।
বৈশাখী মেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সবাইকে মিষ্টি বিতরণ মাধ্যমে রুহিয়া বৈশাখী মেলার ভিত্তি স্থাপন করেন। এ সময় তিনি বলেন রুহিয়া বৈশাখী মেলা একটি ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এখানে গ্রাম বাংলার লোক ও সংগীত জারি গান শাড়ি গান গ্রাম বাংলার নাগরদোলা শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন প্রদর্শনী থাকবে। দর্শনার্থীদের জন্য মেলার মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন।
রুহিয়া বৈশাখী মেলার সভাপতি নাজমুল হোসেন বলেছেন অতীতের চেয়ে রুহিয়া বৈশাখী মেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এইজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.