
বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাপানের মাটিতে আবারও বসছে বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’। আগামী ১২ এপ্রিল (রবিবার), সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির মনোরম 'নিওডোরি পার্কে' (Niodiri Park) এই মেলা অনুষ্ঠিত হবে। বৈশাখী মেলা জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
এবারের মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং পাওয়ার ভয়েস খ্যাত শিল্পী আরফিন রুমি। মিউজিক টিমে থাকছেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি করাই এই মেলার মূল উদ্দেশ্য। ১২ এপ্রিল সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হবে।
আরও পড়ুন ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা না দেওয়ার নির্দেশ চসিক মেয়রের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.