নিজস্ব প্রতিবেদক তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর ফুলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবক সোহেল মিয়া (২৫) ওই গ্রামের শাহ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত—এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয় বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম ও কাজী মোঃ নুরুন্নবী। তাদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সোহেল মিয়ার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সোহেল মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রৌমারী উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকায় মাদক ব্যবসায়ীরা কিছুটা চাপে রয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
আরও খবর: রাজিবপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.