
জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন মানবিক সমাজ সেবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। এই মানতবতার ফেরিওয়ালা হলেন সুন্দরগঞ্জ উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামের মোঃ মমিনুল ইসলামের কৃতী সন্তান, সমাজসেবক, উদ্যোক্তা ও আসন্ন ১০নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দাছিজুল হক (আনিছ)।সবার কাছে তিনি আনিছ ভাই নামে পরিচিতি বেশি।
এছাড়াও তিনি শান্তিরাম ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত এলিকো এগ্রোভেট লিমিটেড
সিইও পিভিএফএল লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক।
সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে সাধারণ মানুষের প্রতি আস্থাভাজন হয়ে উঠেছেন এই মানুষটি। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাঁসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিনিয়ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার।
ইউনিয়নের মানুষের কল্যাণে দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা, অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর সহ নগদ অর্থ সহয়তা, শীতার্তদের মাঝে, বন্যার্তদের মাঝে খাবার বিতরণ ও সহায়তা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান সহ অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার সর্বত্র চেষ্টা করছেন তিনি। সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন।
শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে সর্বদা পাশে পাওয়া যায়। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে রয়েছে। তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাঁসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্যরকম একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছেন। নিজ অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
মোঃ দাছিজুল হক আনিছ বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। আমার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই। আর একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি নিজেই অনেক আত্মতৃপ্তি পাই। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আমি আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার দৈনন্দিন কর্মময় জীবন। এভাবেই আমি সারাজীবন সাধারণ মানুষের সেবা করে পাশে থাকতে চাই। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য আমি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই। সেইসাথে আগামীতে ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া কামনা করছি।
আরও পড়ুন যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.