
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার গাইডলাইনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার সভাপতি আল শাহরিয়ার আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কিশোর কণ্ঠ ফাউন্ডেশন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার চেয়ারম্যান আবু দারদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন-ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার সেক্রেটারি সাদ আহমেদ বেলাল।
বিশেষ অতিথি ছিলেন-ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ খিজির আহমেদ, শিক্ষক আহসান হাবিব, ইমদাদ হোসেন, মামুন খন্দকার, জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা তাসনিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরুখ খানসহ অনেকে। ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন-আব্দুর রহিম এবং কোরআন তেলাওয়াত হাফেজ জাহিদুল ইসলাম।
আরও পড়ুন আটোয়ারীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.