
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬।
প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২০২৬ ইং সকালে কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম।
মেলা উদ্বোধন শেষে এক বণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়াম হলে এসে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা
বলেন,“শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইখতেখার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের মেলায় মোট ১০ টি স্টল অংশগ্রহণ করেছে, যেখানে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, আধুনিক কৃষি ও তথ্যপ্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। ক্ষুদে বিজ্ঞানীদের এসব সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।দুই দিনব্যাপী এ মেলা ৯ ও ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন সোনারগাঁয়ে পিরোজপুর ৫ নং ওয়ার্ডের জৈনপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের পুরনো ইট ব্যবহারের অভিযোগ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.