
মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
“ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ফিতা কেটে দিনব্যাপি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। মেলাটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজন করেন। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মোট ২৩টি স্টল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
মেলায় বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের দেওয়া স্টল ঘুরে দেখেন ইউএনও রিপামনি দেবী সহ অতিথিবৃন্দ। মেলায় স্ব- স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত বর্ণনা দেন। পরে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। এসময় সহযোগিতা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার ফারুক হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মানিক চৌধুরী, আইসিটি অফিসার এ.এম আরিফুল ইসলাম।
বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, ‘স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোন বিকল্প নেই। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞান মনস্ক হতে হবে। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞান মনস্ক করে তুলবে। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানসমুহ ও শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.